তাযকিয়াহ একাডেমি পরিচিতি

তাযকিয়াহ একাডেমি খুলনাতে অবস্থিত একটি আধুনিক মাদ্রাসা এডুকেশন সেন্টার। দেশ বরেণ্য উলামা কিরাম, ইসলামিক চিন্তাবিদ, রিসার্চ স্কলারদের দ্বারা পরিচালিত।

প্রতিষ্ঠান পরিচিতি:

তাযকিয়াহ ইংলিশ ভার্সন মাদ্রাসা একটি যুগোপযোগী, দ্বিমুখী (ইসলামিক ও আধুনিক) শিক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করে গঠিত একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছাত্ররা ছোটবেলা থেকেই ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারে।

১. ভিশন (Vision)

“To raise a generation of morally upright, intellectually competent, spiritually enriched, and globally impactful individuals grounded in the authentic teachings of Islam and equipped with modern education.”

“খাঁটি ইসলামী শিক্ষায় গড়ে ওঠা, নৈতিকতায় পরিপূর্ণ, বুদ্ধিবৃত্তিকভাবে দক্ষ, আত্মিকভাবে বিকশিত এবং বৈশ্বিকভাবে কার্যকর নেতৃত্বদানে সক্ষম একটি প্রজন্ম গঠন করা।”

২. মিশন (Mission)

  1. সহীহ আকীদা, সুন্নাহভিত্তিক শিক্ষার মাধ্যমে খাঁটি ইসলামিক স্কলার ও গ্লোবাল লিডার তৈরি করা।
  2. ইসলামিক ও আধুনিক শিক্ষার সময়োপযোগী পাঠ্যক্রম তৈরি ও বাস্তবায়ন।
  3. ইংরেজি মাধ্যমে (English Version) আন্তর্জাতিক মানের কারিকুলাম পরিচালনা।
  4. ছাত্রদের চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া – যেমন: আদব, আমল, আখলাক।
  5. শিক্ষার্থীদের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করা।
  6. প্রাথমিক স্তরে থেকে নৈতিকতা ও আধ্যাত্মিকতার ভিত্তি গঠন।
  7. যুগোপযোগী শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারে পারদর্শী করে গড়ে তোলা।

🔷 বিশেষ বৈশিষ্ট্য:

  • ইসলামিক ও জেনারেল সাবজেক্ট সমন্বিত পাঠ্যক্রম
  • ইংলিশ ভার্সনে শিক্ষাদান
  • স্কলার শিক্ষক ও ট্রেইনড স্টাফ
  • প্রোগ্রাম-ভিত্তিক শিক্ষাদান (Monthly Themes, Weekly Goals)
  • সার্বিক মূল্যায়ন ও মা-বাবার সঙ্গে যোগাযোগ
  • ক্যারেকটার বিল্ডিং ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস
  • বার্ষিক স্টুডেন্ট ফেস্টিভ্যাল, কুইজ, ডিবেট ইত্যাদি
  • অত্যাধুনিক ক্লাসরুম, প্রজেক্টর, অডিও ভিজ্যুয়াল লার্নিং
  • অভিভাবক সমন্বয় সভা
  • হিফজ ও নাজেরা  (বাধ্যতামূলক)
  • 🤝 Parenting Support Workshops
Chat